Monday, 8 June 2020

গান-বাজনা যে হারাম তা কুরআন অথবা হাদীস থেকে দেখাতে পারবেন ?

গান-বাজনা যে হারাম তা কুরআন অথবা হাদীস থেকে দেখাতে পারবেন ?

যারা এরকম প্রশ্ন করে তাদের জন্য হতাশার বাণী হলো -
.
পবিত্র কুরআনে সূরা লুক্বমানের ৬ নম্বর আয়াতে কারীমায় "গান" নিয়েই বলা হয়েছে। উক্ত আয়াতে বলা হয়েছে ,

"একশ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে 'অসার বাক্য' সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি"
.
ইবনে মাস'উদ, ইবনে আব্বাস ও জাবের (রাদ্বিয়াল্লাহু 'য়ানহুম ওয়া আজমাঈন) এর মতে "অসার বাক্য" বা "অবান্তর কথাবার্তা" এর অর্থ গান-বাজনা করা।
অধিকাংশ সাহাবী, তাবেয়ী ও মুফাসসিরগণের মতে এর অর্থ গান, বাদ্যযন্ত্র ও অনর্থক কেচ্ছা কাহিনীসহ যেসব বস্তু মানুষকে আল্লাহর ইবাদত ও স্মরণ থেকে গাফেল করে রাখে।
.
ঈমাম বুখারী (রহ:)-এর মতে, গান ও গানের অনুরূপ অন্যান্য বিষয় বোঝানো হয়েছে যা আল্লাহর ইবাদত থেকে মানুষকে গাফেল করে দেয়।
.
@
এবার হাদীস থেকে দেখুন যেটা আরও স্পষ্ট।
.
عَنْ أَبِيْ مَالِكِ الأَشْعَرِىِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم لَيَكُوْنَنَّ مِنْ أُمَّتِيْ أَقْوَامٌ يَسْتَحِلُّوْنَ الْحِرَ وَالْحَرِيْرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ.
বর্ণনাকারী
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ ‘অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা যেনা, রেশম, নেশাদার দ্রব্য ও গান-বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে’

(বুখারী হা/৫৫৯০) ঊপদেশ, হাদিস নং ৯৫

হাদিসের মান: সহিহ হাদিস

.
যারা এরকম প্রশ্ন করে তাদের ক্ষেত্রে বলছি, আচ্ছা! কুরআনে থাকলেই কি তারা মানবে?
.
- যারা গান শুনে তারা কি কুরআনের বাকী সব আদেশ-নিষেধ মেনে চলে?
- তারা কি কুরআন অনুযায়ী জীবন যাপন করে?
- কুরআন পড়ে? গবেষণা করে?
- তাহলে কুরআন থেকে দলীল চায় কেন?
- যারা গান নিয়ে ডুবে থাকে তারা কি কুরআন অনুযায়ী জীবন যাপন করে?
.
এটা শুধুমাত্র তাদের নিজেদের মতবাদের উপর অটল থাকার একটা অনর্থক চেষ্টা, আর কিছু নয়।
.
(Collected + Modified)

রমজানের খবর যে ব্যক্তি আগে দেবে তার জন্য আসলেই কি জাহান্নাম হারাম

ramadhan cover pic


"প্রথম রমজান শুরু হবে ১৭ মে , নবী পাক সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের খবর যে লোক আগে অন্য কোনো ব্যক্তিকে দেবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে; অতএব আপনিও রমজানের খবর আগে ভাগে অন্যকে দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করুন।”
🤔
শুরু হয়ে গেছে ফেসবুকে এরকম মেসেজ আসা...
.
আসলেই কি তাই???
🤔
🤔
‘সবার আগে রমজান মাসের খবর দিলে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হবে’। এ ব্যাপারে কোনো প্রমাণ নেই। বরং এটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন মনগড়া একটি কথা। যা কেউ তৈরি করে সাধারণ মুসলমানদের মাঝে ছেড়ে দিয়েছে যেন মুসলিমরা তাদের নবীর বিরুদ্ধে মিথ্যাচার করতে পারে।
সুতরাং এ বার্তার কোনো ভিত্তি নেই। বরং এমন বার্তার আদান-প্রদান নিষিদ্ধ। কেননা, এমন বার্তা প্রচারের মাধ্যমে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর মিথ্যারোপ করা হচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে মিথ্যাচার করার কত ভয়াবহ শাস্তি তা অনেক মুসলমানেরই অজানা।
বিশুদ্ধ হাদীস শরিফে এসেছে- قال رسول الله صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فاليتبوؤ مقعده من النار
অর্থ: রাসুলুল্লাহ সা: বলেছেন, যে ব্যক্তি আমার বিরুদ্ধে ইচ্ছাকৃত মিথ্যাচার করলো, সে যেন পরকালে জাহান্নামকেই তার ঠিকানা বানিয়ে নিলো।
(আবু দাউদ শরীফ, হাদীস নং-৩৬৫১, ইবনে মাজাহ শরীফ, হাদীস নং-৩০, তিরমিযী শরীফ, হাদীস নং-২৬৬১, নাসায়ী শরীফ, হাদীস নং-৫৯১৫, বুখারী শরীফ, হাদীস নং-১০৬, মুসলিম শরীফ, হাদীস নং-৪)
তবে রমজান মাসের আগমন উপলক্ষে শুভেচ্ছা জানানো দোষণীয় কোনো বিষয় নয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের রমজানের আগমন উপলক্ষে সুসংবাদ দিতেন এবং তাদের উত্তম আমলসমূহের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করতেন।
.
💕❤️💕
আসুন এবার রুমজানে আমরাই শুরু করি এই মিথ্যার বিপরীতে সত্যের প্রচার।
এটাতো আমাদেরই দায়িত্ব আমাদের কাছের মানুষদের এ ধরণের ভূল কিছু থেকে বাঁচতে সাহায্য করা। কারণ এর শাস্তি যে ভয়াবহ যা হয়তো আমরা অনেকেই জানিই না।
💕❤️💕